মোঃ আব্দুস শুকুর, স্টাফ রিপোর্টার
প্রকাশ : Aug 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে মহসিন মিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‌্যালিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সারা দেশের ন্যায় শ্রীমঙ্গলেও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশাল বিজয় র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল শহরের রেল স্টেশন সংলগ্ন মাঠ থেকে বের হওয়া বিজয় র‌্যালিতে বিএনপি'র নেতাকর্মী ও সাধারণ জনতার ঢল নামে। 
এই র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভা থেকে বারবার নির্বাচিত সাবেক জননন্দিত মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক বিশিষ্ট শিল্পপতি মো. মহসিন মিয়া মধু।

বিজয় র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, আব্দুল মোছাব্বির, মকবুল হোসেন, এমদাদুল হক, এম এ কাইয়ুম, আবুল হোসেন, মোবারক হোসেন, মৌলভীবাজার জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি হেলানা চৌধুরী, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলাদ হোসেন মিরাশদার, সিনিয়র সদস্য ও লেমন গ্রুপের চেয়ারম্যান মো. সেলিম মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক কমিটি যুগ্ন আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, আলকাছ মিয়া, মীর এম এ সালাম, পৌর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম, টিটু দাস, টমাস, শহীদ মিয়া প্রমূখ। 

এছাড়াও বিজয় র‌্যালিতে  অংশ গ্রহণ করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি মহিলা দল এবং বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী ও সাধারণ জনতা।

বিজয় র‌্যালিটি শহরের রেলস্টেশন সংলগ্ন মাঠ থেকে শুরু হয়ে শহরের স্টেশন রোড, হবিগঞ্জ রোড, মিশন রোড, উকিলবাড়ি রোড, মৌলভীবাজার রোড, হবিগঞ্জ রোড ও  চৌমুহনা চত্বর প্রদক্ষিণ করে আবারো রেলস্টেশন সংলগ্ন মাঠে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু রকামনা ও জুলাই গণঅভ্যুত্থানে আহত সকলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মো. আব্দুল মোমিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন প

3

মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত নিহত ১৮

4

জাতীয় নির্বাচন ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি

5

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

6

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন

7

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী আলোচনা তুঙ্গ

8

বৃক্ষপ্রেমী বিষ্ণু হাজরাকে সন্মাননা

9

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

10

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে মৌলভীবাজারে

11

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগা

12

সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর

13

মৌলভীবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাছ আলী

14

শ্রীমঙ্গলে প্রেসক্লাব কোষাধ্যক্ষ এহসানের বিরুদ্ধে মামলা, নিন

15

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান

16

শ্রীমঙ্গলের ঐতিহাসিক নির্মাই শিববাড়িতে দুইদিনব্যাপী শিব চতুর

17

টি–১০ এর নতুন সম্রাট: টিম ডেভিডের ঝড়ে প্রথমবারেই শিরোপা জিতল

18

তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ অভিনেত্রী সামিয়া অথৈরমু

19

শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে প্রায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদব্যব

20