চায়ের জনপদ
প্রকাশ : Jul 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে প্রথমবারের মতো উদযাপিত ‘জুলাই উইমেন্স ডে ২০২৫’

মৌলভীবাজারে প্রথমবারের মতো উদযাপিত হলো ‘জুলাই উইমেন্স ডে ২০২৫’। নারী জাগরণ ও বৈষম্যবিরোধী চেতনাকে এগিয়ে নিতে জেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে রোববার (১৪ জুলাই) শহরের এক মিলনায়তনে এ দিনটি উদযাপন করা হয়। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী আয়োজনে নারীর সক্ষমতা, নেতৃত্ব ও উন্নয়নের ভূমিকা উঠে আসে বিভিন্ন আলোচনায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। তিনি বলেন, “নারীর অগ্রগতি ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নারী শক্তিকে যথাযথ সম্মান ও সমর্থন দিতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো: বুলবুল আহমেদ বলেন, “নারী নেতৃত্ব বিকাশে শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এছাড়াও এনসিপি সমন্বয়কারী ফাহাদ আলম নারীদের নেতৃত্ব বিকাশ এবং সামাজিক বাধা অতিক্রমের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের সদস্যবৃন্দ। দিনব্যাপী এ আয়োজন নারী-পুরুষের সমঅধিকারের বার্তা ছড়িয়ে দেয় এবং মৌলভীবাজারে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে।

অনুষ্ঠানের শেষাংশে সাংস্কৃতিক পরিবেশনা ও সফল নারী ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয়।
‘জুলাই উইমেন্স ডে’-এর এই আয়োজন ভবিষ্যতে নারী ক্ষমতায়নের একটি বার্ষিক প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

1

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবি

2

কথায় নয়, কাজে প্রমাণ—শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীর প্রত্যাশা এখন বা

3

শ্রীমঙ্গলে NRB Diaspora Week অনুষ্ঠিত

4

মৌলভীবাজারে প্রথমবারের মতো উদযাপিত ‘জুলাই উইমেন্স ডে ২০২৫’

5

২৪ জুলাই মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্য

6

শ্রীমঙ্গলে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনাসভা

7

টিফিনের টাকায় শ্রীমঙ্গলে শিশুদের খাতা কলম উপহার

8

ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শ্রীমঙ্গলের বিএনপি নেতা শ

9

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যূত

10

শ্রীমঙ্গলে জন্মাষ্টমীর শোভাযাত্রা

11

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

12

মৌলভীবাজার ৪ আসনে মনোনয়নের আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্ট

13

ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট

14

শেষ ভালোতে সিরিজ জয় : বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-২০

15

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদ

16

হাসিনা-কামালকে ফেরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে

17

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে

18

সাংবাদিকসহ জুলাই আন্দোলনের ৫ যোদ্ধাকে হত্যার হুমকি, শ্রীমঙ্গ

19

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের ইফতার মাহফিল

20