চায়ের জনপদ
প্রকাশ : Jul 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে পুলিশের সফল অভিযান — চুরি হওয়া টেলিভিশন উদ্ধার, দুই চোর গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন পশ্চিম লালবাগ এলাকায় সংঘটিত চুরির ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, গত ১২ জুলাই সকাল ৯টা থেকে ১৪ জুলাই দুপুর ২টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোরেরা পশ্চিম লালবাগের বাসিন্দা শাহিন মিয়ার ঘর থেকে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শাহিন মিয়া অজ্ঞাতনামা আসামি করে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন।

মামলা গ্রহণের পর, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে এসআই (নিঃ) সজীব চৌধুরী ১৫ জুলাই রাত ২টা ৪৫ মিনিটে অভিযান পরিচালনা করে প্রথমে মোঃ নাহিদ (২৫) কে তার লালবাগ এলাকা থেকে গ্রেফতার করেন। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে অপর আসামি মোঃ জাহাঙ্গীর (২৩) কে শাহীবাগ এলাকা থেকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির ঘটনা স্বীকার করে জানায়, চোরাই টেলিভিশন তারা আশিদ্রোন ইউনিয়নের রসুলপুর কালিবাড়ী এলাকায় জাহাঙ্গীরের চাচা দুলাল মিয়ার বাড়িতে লুকিয়ে রেখেছিল। পরে পুলিশ সেখান থেকে বাদীর চুরি হওয়া ৩২ ইঞ্চির টেলিভিশন (মূল্য আনুমানিক ৩২,০০০ টাকা) উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

1

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর ভোটে দেশ, সংবিধান সংস্কারেও গণভোট

2

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

3

একদিনেই জামিনে মুক্ত বাহুবল বিএনপি সভাপতি তুষার

4

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

5

শ্রীমঙ্গলে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২’ এর আনুষ্ঠানিক উদ্বোধ

6

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

7

মৌলভীবাজার ৪ আসনে মনোনয়নের আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্ট

8

শ্রীমঙ্গলে উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন ও ৬ দিন ব্যাপী প্রশি

9

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

10

চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা আটক

11

ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

12

শ্রীমঙ্গলে চা'বাগানে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে অভিভাব

13

বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

14

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী

15

১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রি, ৬ প্রতিষ্ঠানে ৪৩ হাজার টাকা জ

16

সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর

17

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

18

শ্রীমঙ্গলে ৬৪ চা বাগানের নেতাদের সাথে চা শ্রমিক ইউনিয়নের দ্ব

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20