চায়ের জনপদ
প্রকাশ : Oct 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলের আধুনিকায়নে নতুন সংযোজন ইলেকট্রিক স্কুটার সেবা

সবুজ পাহাড়, চা-বাগান আর পর্যটনে ঘেরা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আধুনিক পরিবহন ব্যবস্থায় যুক্ত হলো নতুন মাত্রা। বৃহস্পতিবার ১৬ অক্টোবর বিকেলে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের হলরুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে ক্রমবর্ধমান জনপ্রিয় পরিবেশবান্ধব পরিবহন ইলেকট্রিক স্কুটার ও সাইকেলের বিক্রয় সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। চেয়ারম্যান খাজা টিপু সুলতান এই সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ছয় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

এসময় খাজা টিপু সুলতান বলেন, শ্রীমঙ্গলকে আলাদাভাবে পরিচিত করতে গ্র্যান্ড সুলতানের যাত্রা শুরু হয়েছিল। এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি এখন ঋণমুক্ত। তিনি জানান, রশনি অটো রাইস মিল ও পলি ফাইবার মিলসহ তার অন্যান্য প্রতিষ্ঠান সফলভাবে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, শ্রীমঙ্গল একটি আন্তর্জাতিক পর্যটন এলাকা। দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াতের সুবিধা বিবেচনায় ইলেকট্রিক বাইক বিক্রয় কার্যক্রম চালু করা হয়েছে, যেখানে নারী ও পুরুষ উভয়ের জন্য বিভিন্ন মডেল ও রঙের স্কুটার পাওয়া যাবে।

নিজেকে ‘শ্রীমঙ্গলীয়ান’ পরিচয়ে গর্বিত উল্লেখ করে তিনি জানান, শ্রীমঙ্গলের উন্নয়ন ও আধুনিকায়নে তার উদ্যোগ অব্যাহত থাকবে।

ইলেকট্রিক স্কুটার ব্যবহারের ফলে জ্বালানি খরচ কমবে, শব্দ ও বায়ুদূষণ হ্রাস পাবে। এটি শ্রীমঙ্গলের পরিবেশবান্ধব পর্যটন ও নগর জীবনে আধুনিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রো

1

শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

শ্রীমঙ্গলে পুলিশের পাশে আওয়ামী লীগ নেতাকে বসিয়ে আইনশৃঙ্খলা স

4

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আল

5

ডিজিটাল দুনিয়ায় শ্রীমঙ্গলের তরুণ ফাহিম আহমেদের আলো

6

শ্রীমঙ্গলে অবৈধ বালু কারবারিসহ আটক ৩

7

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

8

আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগান

9

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

10

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

11

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর

12

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

13

ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে আবারও জয়ী শ্রীমঙ্গলের কৃতি সন্

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন আটক

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান

18

কি খাচ্ছি আমরা? রাসায়নিক দিয়ে তৈরী করা হচ্ছে জিলাপি

19

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

20