চায়ের জনপদ
প্রকাশ : Jul 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে চোরাইকৃত টাকা উদ্ধার, গ্রেফতার ১ জন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরিকৃত ৭০ হাজার টাকা উদ্ধার এবং ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটে ২২ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ রাত ৯টা ৫৫ মিনিটের দিকে। শ্রীমঙ্গল বিজিবি সেক্টর সদর দপ্তরের অন্তর্গত বধ্যভূমি কাবাব ঘর ক্যান্টিনে চুরি সংগঠিত হয়। অভিযোগ অনুযায়ী, ক্যান্টিনের কর্মচারী মোঃ মিজান মিয়া (২৩), পিতা-মোঃ রাজন মিয়া, গ্রাম-ইলাশপুর, ডাকঘর-তাজপুর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট এবং বর্তমানে শ্রীমঙ্গল উপজেলার আউট সিগন্যাল এলাকায় বসবাসরত, ক্যান্টিনের জানালার লক খুলে ক্যাশবাক্স থেকে নগদ ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম-এর সার্বিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) অলক বিহারী গুণ সঙ্গীয় ফোর্সসহ র‍্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া এলাকা থেকে অভিযুক্ত মিজান মিয়াকে গ্রেফতার করা হয়।

অভিযানে চোরাইকৃত সম্পূর্ণ নগদ টাকা, একটি ট্র্যাভেল ব্যাগ এবং অভিযুক্তের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামতের তালিকা প্রণয়ন শেষে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে তাদের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা, তৃণমূলে মাঠে নামার প্রস্তুতি

1

সিলেট রেলপথে বিশেষ ট্রেন চালু ও সংস্কারসহ ৮দফা দাবিতে শ্রীমঙ

2

ঘরের ছেলে ঘরে ফিরছে—১৭ বছরের অপেক্ষার অবসান, বিএনপির আবেগে জ

3

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

4

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

5

টি–১০ এর নতুন সম্রাট: টিম ডেভিডের ঝড়ে প্রথমবারেই শিরোপা জিতল

6

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত

7

শ্রীমঙ্গলে পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

8

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবি

9

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

10

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত ঢাকা, উত্তেজনায়

11

তারেক রহমান চান আপনারা সব সময় ভাল থাকেন কমলগঞ্জের আলিনগর চা

12

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

13

শ্রীমঙ্গলের সৌন্দর্য গানে গানে তুলে ধরলেন আসিফ আকবর, কায়েস আ

14

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

15

শ্রীমঙ্গল সরকারি কলেজে ভর্তি সহায়তায় ‘হেল্প ডেক্স’ চালু

16

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

17

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

18

ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

19

শ্রীমঙ্গলে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে মত

20