চায়ের জনপদ
প্রকাশ : Aug 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

নতুন ভোটারের তথ্য সংশোধনে ১১ দিন সুযোগ দিল ইসি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ১১ দিনের জন্য সংশোধনের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২১ আগস্ট পর্যন্ত সংশোধন আবেদন গ্রহণ করবে সংস্থাটি। সোমবার (৪ আগস্ট) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ৩০ জুন পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত পহেলা জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে যাদের জন্ম এমন নিবন্ধিত ভোটারদের খসড়া ভোটার তালিকা এবং ভোটার কর্তনের জন্য মৃত ভোটারদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট।
তিনি আরো বলেন, ‘খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২১ আগস্ট। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৩১ আগস্ট।
দাখিলকৃত দরখাস্তসমূহ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তি শেষ করা হবে ২৪ আগস্টের মধ্যে।

জানা যায়, এবার ৪৪ লাখের বেশি নতুন ভোটার তালিকায় যুক্ত করে ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে ইসি।
সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান

1

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

2

সাংবাদিক শামসুল ইসলাম শামীমের মেয়ে এশার জিপিএ–৫ অর্জন

3

সেন্ট মার্থাস বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভা

4

একদিনেই জামিনে মুক্ত বাহুবল বিএনপি সভাপতি তুষার

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

7

দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

8

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’ আয়োজন

9

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

10

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

11

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর ভোটে দেশ, সংবিধান সংস্কারেও গণভোট

12

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

13

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট মিলবে আজ, পাবেন যেভাবে

14

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

15

মৌলভীবাজার-৪: উত্তপ্ত রাজনীতির মঞ্চে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ

16

মাদকের আস্তানা, শ্রীমঙ্গলে হবে না

17

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার

18

শ্রীমঙ্গলে অস্থায়ী চা শ্রমিকদের সমান মজুরির দাবিতে বিক্ষোভ স

19

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

20