চায়ের জনপদ
প্রকাশ : Oct 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকারে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি আগামী নির্বাচনে বিএনপির কৌশল, আওয়ামী লীগের রাজনীতি, নেতাকর্মীদের বিচার এবং দেশের নির্বাচনী রাজনীতিসহ নানা সমসাময়িক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।

নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন বাছাই কৌশল প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘আমরা কখনোই পেশিশক্তি, টাকার প্রভাব বা পারিবারিক বিবেচনায় প্রার্থী মনোনয়ন দিইনি, ভবিষ্যতেও দেব না। মনোনয়নের ক্ষেত্রে আমরা যে বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিই, সেটি হলো—প্রার্থী যেন সংশ্লিষ্ট এলাকার সমস্যা সম্পর্কে জানেন, মানুষের সঙ্গে তার সম্পর্ক ও সম্পৃক্ততা থাকে এবং ওই এলাকার জনগণের কল্যাণে কাজ করার সক্ষমতা রাখেন।’

তিনি বলেন, ‘আমরা চাই এমন একজন প্রার্থী, যার সঙ্গে এলাকার তরুণ, নারী, মুরুব্বি, ছাত্রছাত্রী—সব শ্রেণির মানুষের যোগাযোগ আছে। যার প্রতি মানুষের আস্থা ও জনসমর্থন রয়েছে। জনগণের সমর্থন যার সঙ্গে থাকবে, তাকেই আমরা প্রাধান্য দেব।’

তৃণমূলের মতামতের গুরুত্ব সম্পর্কেও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ‘তৃণমূলের মতামত অবশ্যই আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। গণতন্ত্রে বিভিন্ন মত থাকা খুবই স্বাভাবিক। কোনো এলাকায় ৫০ জনের মধ্যে ৩০ জন একটি মত দেবে, ১৫ জন আরেকটি মত দেবে—এটাই স্বাভাবিক। আমরা যেখানে মেজরিটির মত পাই সেটিকেই গুরুত্ব দিই।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা কিন্তু দলের নেতৃত্ব নির্বাচন করছি না বরং এমন একজনকে বেছে নিতে চাইছি, যিনি শুধু দলের নয়, দলমত নির্বিশেষে এলাকার অধিকাংশ মানুষের সমর্থন পান। কারণ নির্বাচনে শুধু দলীয় সমর্থন যথেষ্ট নয়—জনগণের অংশগ্রহণই এখানে মুখ্য।’

অন্যদিকে, জামায়াতে ইসলামী ও অন্যান্য দল নিয়ে গঠিত সম্ভাব্য নতুন জোট সম্পর্কে প্রশ্নে তারেক রহমান বলেন, ‘যে কোনো দল যদি সংবিধান ও আইন মেনে রাজনীতি করে, তাতে উদ্বেগের কিছু দেখি না। নির্বাচন হলে প্রতিযোগিতা থাকবেই, এটিই স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া।’

তিনি দৃঢ়ভাবে বলেন, ‘বিএনপি অতীতেও প্রতিযোগিতামূলক নির্বাচন করেছে, এবারও করবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকা মানেই উদ্বেগের কারণ নয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শ্রীমঙ্গলের বিএনপি নেতা শ

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

4

আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

5

শ্রীমঙ্গল সরকারি কলেজে ভর্তি সহায়তায় ‘হেল্প ডেক্স’ চালু

6

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহ

7

নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ

8

আলোচিত কিশোর জুনায়েদ হত্যাকাণ্ডে অবশেষে পুলিশের জালে দুই আসা

9

আবারো কমেছে স্বর্ণের দাম, ভরি কত?

10

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রদল সদস্যের পরিবারকে সমব

11

‘নিজের মতো থাকো’— প্রাক্তন প্রেমিকাকে সালমানের পরামর্শ

12

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

13

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে : মৌলভীবাজারের নতুন পুলিশ সুপা

14

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

15

টানা বৃষ্টির কারণে মুরগি ও সবজির দাম বেড়েছে

16

শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রমে ১০৫০ রকমের ব্যঞ্জনে অন্

17

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু জব্দ

18

ইরান সংঘাতে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র ধ্বংস ১১টি এমকিউ–৯ র

19

মৌলভীবাজারে সেনাবাহিনী ও বিজিবি এর যৌথ অভিযানে অবৈধ পণ্য জব্

20