চায়ের জনপদ
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় সংসদ নির্বাচনের কারণে টানা পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে না।

শুক্রবার ও শনিবার যথাক্রমে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায়, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এটি শিক্ষাপ্রতিষ্ঠানের বছরের প্রথম বড় ছুটি। এ ছুটির মধ্যে নির্বাচনের দিনসহ মোট ৫টি দিন বন্ধ থাকবে। এছাড়াও ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে।

তালিকা অনুযায়ী, এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি রয়েছে। এর মধ্যে ৮ মার্চ থেকে শুরু হওয়া রমজান ধরে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ২৯ মার্চ ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে টানা ১২ দিন, যা ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত। গত বছর এই ছুটি ছিল ১৫ দিন। দুর্গাপূজার জন্য এবার পাঁচ দিন ছুটি রাখা হয়েছে। এছাড়া লক্ষ্মী পূজা, প্রবারণা পূর্ণিমা এবং ফাতেহা-ই-ইয়াজ দহমে একদিনের ছুটিও থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

1

শ্রীমঙ্গলে ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

2

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

5

নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ

6

মৌলভীবাজার থেকে চোরাই ৬টি সিএনজি সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক

7

পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর

8

মৌলভীবাজারসহ আরো ৩ জেলা বন্যা শঙ্কায়

9

সৈকতে বিশ্বের বৃহত্তম ‘প্লাস্টিক দানব’

10

শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

11

একসময় ছিল যোগাযোগের প্রাণকেন্দ্র, এখন জরাজীর্ণ ভবনে স্মৃতিই

12

খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনার শোক

13

একরামুল কবীর-কে "আমরা করব জয় ফাউন্ডেশন" এর সংবর্ধনা প্রদান

14

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রদল সদস্যের পরিবারকে সমব

15

শ্রীমঙ্গলে পুলিশের পাশে আওয়ামী লীগ নেতাকে বসিয়ে আইনশৃঙ্খলা স

16

কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে মেয়াদবিহীন পাউরুটি-নিন্মমানের কলা

19

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান

20