রাজেশ ভৌমিক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ : Oct 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রমে ১০৫০ রকমের ব্যঞ্জনে অন্নকূট মহোৎসব উদযাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে অন্নকূট উপলক্ষে কীর্তন, পূজা, আরতি ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তরসুর এলাকায় অবস্থিত শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশন প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয় গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব।

এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ছিল ১০৫০ রকমের ব্যঞ্জন ও ১০৫০ কেজি ভোগ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন। দুপুর থেকেই আশ্রম চত্বরে ভক্ত-অনুরাগীদের ঢল নামে।

আয়োজকরা জানান, গোবর্ধন পূজার অংশ হিসেবে গিরি গোবর্ধনের প্রতীকী রূপে খাদ্যের স্তূপ তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। সেই স্মরণে বিশ্বের নানা প্রান্তের সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব পালন করে থাকেন।

ভোগ নিবেদনের পর ভক্তদের জন্য দুপুরে এক ঘণ্টার জন্য ভোগ প্রদক্ষিণের সুযোগ উন্মুক্ত করে দেওয়া হয়। পরে সেই ভোগ মিশ্রণ করে প্রায় ৩০ হাজারেরও বেশি ভক্ত ও অনুরাগীর মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশনের পরিচালক বন্ধু প্রীতম ব্রহ্মচারী  বলেন, “অন্নকূট উপলক্ষে ১ হাজার ৫০ কেজি চালের ভাত রান্না করা হয়েছে। এ ছাড়া প্রায় ১ হাজার বাটি তরকারি, মিষ্টিজাতীয় খাবার ও ফল ছিল। এই উৎসবের জন্য অনেকেই সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা প্রায় ৩০ হাজার মানুষের জন্য প্রসাদের আয়োজন রেখেছি। প্রচুর ভক্তবৃন্দ এখানে এসেছেন। আগামীতে এই অন্নকূট মহোৎসব আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সমিত সোম নিজ বাড়িতে ফিরতেই উ

1

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

2

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু জব্দ

3

শ্রীমঙ্গলে পুলিশের পাশে আওয়ামী লীগ নেতাকে বসিয়ে আইনশৃঙ্খলা স

4

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

5

শ্রীমঙ্গলে প্রথম ফুটসাল: ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা

6

শীত নিয়ে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

7

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

8

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা: “৩১ দফা ঘরে ঘরে পৌঁ

9

মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত নিহত ১৮

10

প্রতিকূলতার পথ পেরিয়ে জাতীয় স্বীকৃতিতে সংগীতা বোনার্জী

11

শ্রীমঙ্গলে পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, বড় ভাই

12

অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ চূড়া

13

জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

14

শ্রীমঙ্গলে মুয়াজ্জিনকে লাঞ্ছিত করার ঘটনায় বিএনপি নেতা জয়নাল

15

মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১ শত ৬৯ কোটি ৪৫ লক্ষ টা

16

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

17

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

18

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্

19

পর্যটন ও সংস্কৃতির গল্প নিয়ে জমকালো আয়োজনে ‘রূপসী শ্রীমঙ্গল’

20