চায়ের জনপদ
প্রকাশ : Jul 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১ শত ৬৯ কোটি ৪৫ লক্ষ টাকার বাজেট ঘোষণা

দীর্ঘদিন পর নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াই মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে মোট প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ১শত ৬৯ কোটি ৪৫ লক্ষ ৮০ হাজার টাকা। ঘোষিত বাজেটে নাগরিক সেবা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ১০ জুলাই দুপুরে মৌলভীবাজার পৌরসভার হলরুমে আনুষ্ঠানিক বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, সহকারী প্রকৌশলী আনোয়ার সাহাদাত, হিসাব রক্ষক কর্মকর্তা উজ্জল চন্দ্র দেবসহ পৌরসভার কর্মকর্তারা।
বাজেট অধিবেশন সঞ্চালনা করেন ষ্টোর কিপার ও লাইসেন্স পরিদর্শক রুমেল আহমদ। বাজেট অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেস ক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ও ইনকিলাবের জেলা সংবাদদাতা এস এম উমেদ আলী, এখন টিভি ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার এম এ হামিদ, দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো: শাহজাহান, এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, দৈনিক সংবাদ সারাবেলা জেলা প্রতিনিধি মো: আব্দুল কাইয়ুম ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ।
বাজেট ঘোষণা শেষে পৌরসভার প্রশাসক বুলবুল আহমেদ কুদালীছড়ার দুষন রোধে কার্যক্রর উদ্যেগ গ্রহণ, বিদ্যুত খাতের বকেয়া, শহরের জলাবদ্ধতা, ফুটপাত থেকে চাদা আদায়, যানজট সহ নানা প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় তিনি বলেন, পৌরসভার কাছে বিদ্যুত বিল বকেয়া রয়েছে প্রায় দেড় কোটি টাকা। এই বকেয়া ৪বছর আগের উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে প্রতি মাসে বিদ্যুত বিল পরিশোধ ও পাশাপাশি আগের বকেয়া বিলও দেয়া হচ্ছে। ফুটপাত থেকে অবৈধভাবে অর্থ আদায়ের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

শ্রীমঙ্গলে থানার অভিযানে সাজাপ্রাপ্ত ও পলাতক দুই আসামি গ্রেফ

3

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

4

কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

5

সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে:

6

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

7

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহ

8

শ্রীমঙ্গলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

9

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর

10

শ্রীমঙ্গল-কমলগঞ্জে ধানের শীষ কার হাতে?

11

মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

12

বাগান থেকে কবিতার মঞ্চে সংগীতা বোনার্জী

13

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

14

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

15

ডলুছড়া গ্রামে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতর

16

যুক্তরাষ্ট্র- ইরান উত্তেজনা: কোন পথে যাবে বিশ্ববাজার

17

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

18

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

19

শ্রীমঙ্গলে গাছের ডালে গামছা দিয়ে আত্মহত্যা গৃহবধূর!

20