চায়ের জনপদ
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিজয়ের পরই পোস্টার অপসারণে মাঠে এমপি হাজী মুজিব পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার আহ্বান

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বিজয়ের পর নিজ হাতে নির্বাচনী পোস্টার অপসারণ করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় টানানো নিজের পোস্টার ও ব্যানার সরিয়ে এই কার্যক্রমের সূচনা করেন তিনি।

বিজয় লাভের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। শনিবার দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর লালবাগ এলাকায় নিজ হাতে একটি ব্যানার খুলে আনুষ্ঠানিকভাবে এ উদ্যোগের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে মুজিবুর রহমান চৌধুরী বলেন, “আমাদের এলাকা একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী। এখানে দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ঘুরতে আসেন। নির্বাচনের আগে আমরা যেসব ব্যানার ও পোস্টার লাগিয়েছিলাম, সেগুলো এখন সরিয়ে ফেলা আমাদের দায়িত্ব। তাই আমি নিজ হাতে এই অপসারণ কার্যক্রম শুরু করেছি।”

তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণার সব ব্যানার, বিলবোর্ড ও পোস্টার দ্রুত সরিয়ে ফেলুন এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখুন।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে একটি দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। এখানে আগত পর্যটকরা যেন বলতে পারেন—বাংলাদেশ সত্যিই সুন্দর। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এখন প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। সবাই মিলে কাজ করলে এই এলাকা আরও সুন্দর হয়ে উঠবে।”

স্থানীয়দের মতে, নির্বাচনের পরপরই এমন উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সৌন্দর্য রক্ষায় ইতিবাচক বার্তা দেবে। একজন নবনির্বাচিত জনপ্রতিনিধির এমন সচেতন পদক্ষেপ অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাঁত ব্রাশ করছেন ঠিকই, কিন্তু ব্রাশই যদি হয় জীবাণুবাহী?

1

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ চা ধ্বংস

2

শ্রীমঙ্গলে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

3

তারেক রহমান চান আপনারা সব সময় ভাল থাকেন কমলগঞ্জের আলিনগর চা

4

ঐতিহাসিক ভূমিধস! ৫৫ বছরের দুর্গ ভেঙে মৌলভীবাজার-৪ আসনে বিএনপ

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম বাড়লো প্রায় ৭ হাজার টাকা

7

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

8

সাত মাসে বাংলাদেশ ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে : রাষ্ট

9

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

10

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

11

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

12

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রো

13

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

14

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদ

15

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর ভোটে দেশ, সংবিধান সংস্কারেও গণভোট

16

শ্রীমঙ্গলে প্রেসবিটারির ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা

17

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু সেবা: ২১২ জন রোগীর চিকিৎসা, ৪৫ জ

18

শ্রীমঙ্গলে অস্থায়ী চা শ্রমিকদের সমান মজুরির দাবিতে বিক্ষোভ স

19

শ্রীমঙ্গলে বিএনপি’র ২ ও জাসাসের ১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্য

20