চায়ের জনপদ
প্রকাশ : Oct 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না সিপিজি সদস্য সিরাজ মিয়ার

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিরাজ মিয়া (৬৫) কমিউনিটি পেট্রোলিং বন টহল দলের সদস্য (সিপিজি) নিহত হয়েছেন। 
বুধবার (২২ অক্টোবর) ভোরে লাউয়াছড়া বন বিটের আওতাধীন জানকিছড়া ক্যাম্পের রাতের ডিউটি শেষ করে বাড়ি ফেরার সময় দ্রুতগামী গাড়ির চাপায় তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত সিরাজ মিয়া শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামের বাসিন্দা এবং সিএমসি অফিস বয় বাবুল মিয়ার পিতা। তিনি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার ডলুছড়া বন টহল দলের (সিপিজি) একজন সদস্য হিসেবে দীর্ঘ সময় থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায় যে, প্রতিদিনের মত বুধবার ভোর সকালে রাতের দায়িত্ব পালন শেষে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় শ্রীমঙ্গল ভানুগাছ  সড়কে পায়ে হেটে মো. সিরাজ মিয়া বাড়ি ফিরছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে পেছন থেকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে বন বিভাগ, কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং নিহতের মরদেহ উদ্ধার করেন। এবিষয়ে জানতে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যাবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা বলেন, দূর্ঘটনার খবর পেয়ে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সহ ঘটনাস্থলে ছুটে যায়। আমরা লাউয়াছড়া সহ-ব্যাবস্থাপনা নির্বাহী কমিটির সকল সদস্য ও বনবিভাগ নিহত সিরাজ মিয়ার পরিবারের পাশে আছি। এসময় তাৎক্ষণিক ভাবে সিরাজ মিয়ার পরিবারকে আর্থিক সহযোগীতা করা হয়। 

এবিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো মাহফুজুল কবির বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেয়া হবে না বলে জানানো হয়েছে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, নিহত সিরাজ মিয়া বৃদ্ধ বয়সেও একজন নিবেদিত সিপিজি সদস্যের দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন প

1

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

2

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগা

3

জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

4

এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রীমঙ্গলের কাজী আসিফা

5

শ্রীমঙ্গলে জন্মাষ্টমীর শোভাযাত্রা

6

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না সিপিজি সদস্য সিরাজ মিয়ার

7

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

8

আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগান

9

আওয়ামী শাসনের পতন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির বিজয় র‌্যালি

10

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

11

শীত নিয়ে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

12

মদসহ আটক মেহজাবীনের পেছনে অদৃশ্য শক্তি কে? বিস্ফোরক তথ্য দিল

13

পর্যটন ও সংস্কৃতির গল্প নিয়ে জমকালো আয়োজনে ‘রূপসী শ্রীমঙ্গল’

14

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

15

পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর

16

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

17

ওসিকে ফোনে গালাগালির অভিযোগে বাহুবল বিএনপি সভাপতি আটক

18

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

19

নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উ

20