চায়ের জনপদ
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুয়া খেলার অভিযোগে সিলেটে গ্রেপ্তার-৫

সিলেট মহানগরীর সুলতানপুর এলাকা থেকে অনলাইন জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ–এর মিডিয়া সেল। জানানো হয়, মঙ্গলবার রাত ১২টার দিকে মোগলাবাজার থানা–র অধীন সুলতানপুর এলাকার ইঞ্জিনিয়ারিং গেইট পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুলতানপুর পশ্চিমভাগ গ্রামের আব্দুস শাহিদের ছেলে হাবিব আহমদ (৩২), হেলাল উদ্দিনের ছেলে জাবেদ আহমদ (৩০), ফজর আলীর ছেলে আব্দুল আহাদ (৩০), আব্দুল মালেকের ছেলে সাহেল আহমদ (৪০) এবং লক্ষীবাজার শ্রীফর গ্রামের হাসিম আহমেদের ছেলে জসিম আহমদ (৩০), যিনি বর্তমানে সুলতানপুর পশ্চিমভাগ এলাকায় বসবাস করছেন।তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা (নং ৯/২৫/২/২৬) দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে শ্রীমঙ্গলে বি

1

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

2

‘নিজের মতো থাকো’— প্রাক্তন প্রেমিকাকে সালমানের পরামর্শ

3

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

4

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ‘পাঠক কর্নার’ উদ্বোধন

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

ডলুছড়া গ্রামে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতর

7

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

8

ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৫–২৬ এ মৌলভীবাজার জেলার

9

শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষ

10

শ্রীমঙ্গলে বিএনপি’র ২ ও জাসাসের ১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্য

11

শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

12

মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১ শত ৬৯ কোটি ৪৫ লক্ষ টা

13

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

শ্রীমঙ্গলে মুয়াজ্জিনকে লাঞ্ছিত করার ঘটনায় বিএনপি নেতা জয়নাল

16

শ্রীমঙ্গলে অস্থায়ী চা শ্রমিকদের সমান মজুরির দাবিতে বিক্ষোভ স

17

বৃক্ষপ্রেমী বিষ্ণু হাজরাকে সন্মাননা

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

20