চায়ের জনপদ
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই। বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়।

দীপংকর দাশ দীপ সিলেটের আঞ্চলিক ভাষায় কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তাঁর হাস্যরসাত্মক ও বাস্তবধর্মী ভিডিওগুলো তরুণ প্রজন্মের মধ্যে দারুণ জনপ্রিয় ছিল। কিছুদিন আগে তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় পড়াশোনার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন।

তাঁর কাকাতো ভাই রাহুল দাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দীপংকরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লিখেছেন—
“আমার কাকাতো ছোট ভাই দীপংকর দাশ দীপ (দ্বীপ) গতকাল দিবাগত রাত ৫টার সময় মালয়েশিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পরপারে সে যেন স্বর্গবাসী হয়। ‘দিব্যান্ লোকান্ স গচ্ছতু’।”

দীপংকর দাশ দীপের অকাল মৃত্যুতে অনলাইন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1

শ্রীমঙ্গলে প্রেসক্লাব কোষাধ্যক্ষ এহসানের বিরুদ্ধে মামলা, নিন

2

কি খাচ্ছি আমরা? রাসায়নিক দিয়ে তৈরী করা হচ্ছে জিলাপি

3

১০ টাকায় মিলছে এক লিটার দুধ

4

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন প

5

কে পাচ্ছেন ধানের শীষ? অনিশ্চয়তায় জমে উঠছে শ্রীমঙ্গল–কমলগঞ্জ

6

বৃক্ষপ্রেমী বিষ্ণু হাজরাকে সন্মাননা

7

সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

8

ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে আবারও জয়ী শ্রীমঙ্গলের কৃতি সন্

9

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না সিপিজি সদস্য সিরাজ মিয়ার

10

শ্রীমঙ্গলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

11

কথায় নয়, কাজে প্রমাণ—শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীর প্রত্যাশা এখন বা

12

ইরান সংঘাতে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র ধ্বংস ১১টি এমকিউ–৯ র

13

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর ভোটে দেশ, সংবিধান সংস্কারেও গণভোট

14

সৈকতে বিশ্বের বৃহত্তম ‘প্লাস্টিক দানব’

15

আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

16

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

17

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

18

সাংবাদিক শামসুল ইসলাম শামীমের মেয়ে এশার জিপিএ–৫ অর্জন

19

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

20