চায়ের জনপদ
প্রকাশ : Oct 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও নকল পিস্তল উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল টাকা, নকল বিদেশি পিস্তল ও নকল গুলিসহ একজন জাল টাকা ও নকল অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
সোমবার (১৪ অক্টোবর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে কুলাউড়া থানাধীন সম্মান এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং সদর কোম্পানি, সিলেটের একটি যৌথ দল।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, জনৈক মোক্তাদির আলীর (৩৪), পিতা–তৈয়ব আলী, বাড়িতে বিপুল পরিমাণ জাল টাকা ও নকল অস্ত্র মজুদ রয়েছে। পরে অভিযান চালিয়ে তার বসতঘরের ওয়ারড্রব থেকে প্রায় এক কোটি টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়—এর মধ্যে প্রায় ৩০ লক্ষ টাকার দেশি নোট এবং ৬০ লক্ষ টাকার বিদেশি নোট রয়েছে।
এছাড়া উদ্ধার করা হয় ৫টি নকল বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড নকল গুলি। অভিযানে মোক্তাদির আলী @ রিপন (৩৪)-কে আটক করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি গত তিন মাস ধরে বিভিন্ন উৎস থেকে অনলাইনের মাধ্যমে নকল পিস্তল ও জাল টাকা কিনে অনলাইনভিত্তিক প্রতারণার মাধ্যমে বিক্রি করতেন। ভিডিও কলে নকল টাকা ও অস্ত্র দেখিয়ে আসল বলে বিশ্বাসযোগ্যতা তৈরি করে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে প্রতারণা করতেন। অনেক সময় নকল কুরিয়ার স্লিপ দেখিয়ে টাকা নিয়ে মোবাইল ফোন বন্ধ করে দিতেন বলেও তিনি স্বীকার করেছেন।
র‌্যাব সূত্র জানায়, মোক্তাদিরের দেওয়া তথ্যের ভিত্তিতে নকল অস্ত্র সরবরাহকারী ও জাল টাকা প্রস্তুতকারীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

র‌্যাব জানায়, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। সংবাদমাধ্যমের তথ্যমতে, এখনো প্রায় ১,৫০০টি অস্ত্র এবং দেড় লক্ষাধিক রাউন্ড গুলি উদ্ধার সম্ভব হয়নি।

সুষ্ঠু নির্বাচন প্রস্তুতিকালীন এই স্পর্শকাতর সময়ে সম্ভাব্য সহিংসতা, সন্ত্রাস ও নাশকতা মোকাবেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় র‌্যাব-৯ সিলেট বিভাগজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে।

গত ৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যাবধি র‌্যাব-৯ মোট ২২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৯৩ রাউন্ড গুলি, ৩,৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে—যা সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং সিলেট বিভাগের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

1

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

2

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

3

শ্রীমঙ্গলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষ

6

ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে আবারও জয়ী শ্রীমঙ্গলের কৃতি সন্

7

মৌলভীবাজারসহ আরো ৩ জেলা বন্যা শঙ্কায়

8

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত

9

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

10

শ্রীমঙ্গলে সংস্কৃতির বিকাশে এমপি ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতব

11

নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উ

12

শ্রীমঙ্গলের সৌন্দর্য গানে গানে তুলে ধরলেন আসিফ আকবর, কায়েস আ

13

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ চা ধ্বংস

14

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

15

১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রি, ৬ প্রতিষ্ঠানে ৪৩ হাজার টাকা জ

16

শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফুর রহমানকে দল থেকে অব্যাহতি

17

কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

18

বাপ-চাচার পথেই মানুষের কল্যাণে কাজ করতে চান মুঈদ আশিক চিশতী

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20