চায়ের জনপদ
প্রকাশ : May 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন- ২ এর প্রস্তুতি সভা

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজনে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ বাস্তবায়ন উপলক্ষে শনিবার (২৩ মে) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের হলরূমে সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি), পর্যটন পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, পর্যটন শিল্প সংশ্লিষ্ট হোটেল রিসোর্ট মালিক প্রতিনিধি, চা বাগান মালিক প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধিসহ হারমোনি ফেস্টিভ্যাল এর স্টেক হোল্ডারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিতব্য হারমোনি ফেস্টিভাল সিজন-২ এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকার সম্ভবনার কথা জানান আয়োজকরা।
সভায়, শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল আয়োজন সফল করতে ভেন্যু, সম্ভ্যতা, প্রতিবন্ধকতা ও আবহাওয়া নিয়ে বক্তব্য রাখেন ফিনলে চা বাগানের জেনারেল ম্যানেজার সৈয়দ সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, গ্রান্ড সেলিম রিসোর্টের স্বাধিকারী সেলিম মিয়া, রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো: তারেকুর রহমান পাপ্পু, গ্রীন লিফ গেষ্ট হাউসের সত্বধিকারী এস কে দাস সুমন, স্মার্ট ট্যুরিজম এর সত্বাধিকারী এম এ রকিব, পল্লি­ বিদ্যুৎ সমিতির এজিএম ( প্রশাসন) জাবেদ হোসেন, মণিপুরী সম্প্রদায়ের নারী উদ্যক্তা জয়া শর্মা, সাংবাদিক লুৎফর রহমান কবি প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ শ্রীমঙ্গলের পর্যটন শিল্প বিকাশে সরকারী নানা পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু জব্দ

1

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার

2

টানা বৃষ্টির কারণে মুরগি ও সবজির দাম বেড়েছে

3

একরামুল কবীর-কে "আমরা করব জয় ফাউন্ডেশন" এর সংবর্ধনা প্রদান

4

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদ: যৌথবাহিনীর অভিযানে জরিমানা

5

মদসহ আটক মেহজাবীনের পেছনে অদৃশ্য শক্তি কে? বিস্ফোরক তথ্য দিল

6

ঐতিহাসিক ভূমিধস! ৫৫ বছরের দুর্গ ভেঙে মৌলভীবাজার-৪ আসনে বিএনপ

7

শ্রীমঙ্গলে ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

8

অবৈধ চা ব্যবসার বিরুদ্ধে শ্রীমঙ্গলে চা বোর্ডের ‘জিরো টলারেন্

9

ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শ্রীমঙ্গলের বিএনপি নেতা শ

10

শ্রীমঙ্গলে মহসিন মিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‌

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

দাঁত ব্রাশ করছেন ঠিকই, কিন্তু ব্রাশই যদি হয় জীবাণুবাহী?

13

সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে:

14

ঘরের ছেলে ঘরে ফিরছে—১৭ বছরের অপেক্ষার অবসান, বিএনপির আবেগে জ

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

শ্রীমঙ্গলে “Be There for Blood”-এর ত্রৈবার্ষিক রক্তবন্ধন ও আ

17

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

18

শিক্ষা প্রতিষ্ঠান সবুজে ঘিরতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর

19

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

20