চায়ের জনপদ
প্রকাশ : Jul 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বিকেল ৪টায় কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মির্জাপুর ইউনিয়ন ও কালাপুর লাল দল। ম্যাচটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। প্রথমার্ধে দুই দলই গোলের জন্য একাধিক চেষ্টা করলেও কোন দলই লক্ষ্যভেদে সফল হতে পারেনি।

দ্বিতীয়ার্ধে খেলার গতি আরও বেড়ে যায়। খেলার এক পর্যায়ে মির্জাপুর ইউনিয়ন একটি দৃষ্টিনন্দন গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের বাকি সময়ে কোনো দলই গোল করতে না পারায় মির্জাপুর ইউনিয়ন জয় নিয়েই মাঠ ছাড়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল জাতীয়তাবাদী যুবদল পৌর শাখার আহ্বায়ক সারোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন মো: আব্দুল কাদির জিলানী।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ মাস্টার, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান রিপন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "এই ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং সামাজিক বন্ধন দৃঢ় করে।"

খেলার রেফারির দায়িত্ব পালন করেন মো: মিজানুর রহমান, মো: আবুল কাশেম, কাঞ্চন গৌড় ও সুদর্শন দাশ। ম্যাচ চলাকালীন দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মাঠ ছিল মুখরিত।

এই ধরনের আয়োজনে প্রাণ ফিরে পায় গ্রামীণ ক্রীড়াঙ্গন। ফুটবলপ্রেমীদের উৎসাহ আরও বাড়াতে আয়োজনকে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কি খাচ্ছি আমরা? রাসায়নিক দিয়ে তৈরী করা হচ্ছে জিলাপি

1

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে মৌলভীবাজারে

2

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট মিলবে আজ, পাবেন যেভাবে

3

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন- ২ এর প্রস্তুতি সভা

4

নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ

5

শ্রীমঙ্গলে প্রেসক্লাব কোষাধ্যক্ষ এহসানের বিরুদ্ধে মামলা, নিন

6

শ্রীমঙ্গলে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযা

7

শ্রীমঙ্গলে ভাড়াউড়ার মাঠে রুদ্ধশ্বাস ফাইনাল, শিরোপা লালচান্দ

8

কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

9

শ্রীমঙ্গলে বিএনপি-জামায়াতের বিক্ষোভ, কঠোর নজরদারিতে আইনশৃঙ্খ

10

শ্রীমঙ্গলে পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

11

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু সেবা: ২১২ জন রোগীর চিকিৎসা, ৪৫ জ

12

শ্রীমঙ্গলে মানবাধিকার ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

13

শ্রীমঙ্গলের নৃত্যশিল্পী কেয়া সিনহা ও মডেল জারা ইসলামের বিরুদ

14

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগা

15

আমিরাতে ফের দেখা মিলল শামীম ওসমান! পালিয়ে যাওয়া রাজনীতিকের প

16

ডিজিটাল দুনিয়ায় শ্রীমঙ্গলের তরুণ ফাহিম আহমেদের আলো

17

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

18

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম বাড়লো প্রায় ৭ হাজার টাকা

19

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে : মৌলভীবাজারের নতুন পুলিশ সুপা

20