চায়ের জনপদ
প্রকাশ : Jul 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া চা বাগানে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোবাইল ফোন তুলতে গিয়ে এই হৃদয়বিদারক ঘটনার সূত্রপাত ঘটে। বুধবার (৯ জুলাই) রাতের দিকে চা বাগানের ওই এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হরিণছড়া চা বাগানের ৫নং ওয়ার্ডে একটি সেপটিক ট্যাংকে মোবাইল ফোন পড়ে গেলে এক যুবক তা তুলতে নিচে নামেন। নামার কয়েক সেকেন্ডের মধ্যেই বিষাক্ত গ্যাসের প্রভাবে তিনি অচেতন হয়ে পড়েন এবং আর উঠতে পারেননি।

পরবর্তীতে তার বড় ভাই ভেবে নেন, হয়তো নিচে পড়ে গেছেন, তাই তাকেও উদ্ধার করতে নিচে নামেন। কিন্তু তিনিও একইভাবে গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। এরপর একে একে আরও দুইজন তাদের উদ্ধারে নামেন, কিন্তু কেউই বুঝতে পারেননি ভিতরে লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ। চারজনই ধাপে ধাপে প্রাণ হারান।

নিহতরা হলেন—রানা নায়েক (১৭), স্বপণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) এবং নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের বাসিন্দা এবং চা শ্রমিক পরিবারের সন্তান।

এ ঘটনায় গুরুতর আহত হন রবি বুনার্জী (২০) নামের আরও একজন। তাকে তাৎক্ষণিকভাবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান, হাসপাতালে চারজনকে মৃত অবস্থায় আনা হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।

এই মর্মান্তিক ঘটনায় পুরো চা বাগান এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একই পরিবারের দুই ভাইসহ চার তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে আসে হৃদয়বিদারক দৃশ্য।

স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। স্থানীয়রা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

1

শ্রীমঙ্গলে ভাড়াউড়ার মাঠে রুদ্ধশ্বাস ফাইনাল, শিরোপা লালচান্দ

2

প্রতিকূলতার পথ পেরিয়ে জাতীয় স্বীকৃতিতে সংগীতা বোনার্জী

3

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

4

অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ চূড়া

5

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষা

6

শ্রীমঙ্গলে প্রেসবিটারির ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা

7

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজ

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান

10

কুলাউড়ায় র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও নকল পিস

11

শ্রীমঙ্গলে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনাসভা

12

শ্রীমঙ্গলে খেলোয়াড়দের জন্য নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের র

13

আলোচিত কিশোর জুনায়েদ হত্যাকাণ্ডে অবশেষে পুলিশের জালে দুই আসা

14

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা: “৩১ দফা ঘরে ঘরে পৌঁ

15

যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব-বুবলী, যা বললেন অপু বিশ্বাস

16

শ্রীমঙ্গলে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২’ এর আনুষ্ঠানিক উদ্বোধ

17

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

18

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

19

সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে:

20