চায়ের জনপদ
প্রকাশ : Oct 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে চা'বাগানে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে অভিভাবকদের গাছের চারা উপহার

নানান আয়োজনের মধ্য দিয়ে শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে চা'বাগানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১ ঘটিকায়, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা "কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগীতায় এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি ০৪০৫) ও চ্যারিটেবল ট্রাস্ট অফ সিলেট প্রেসবিটারিয়ান সিনড এর আয়োজনে কালিঘাট ইউপির জাগছড়া চা বাগানের প্রকল্পের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসের  আলোচনা সভা ও ফলজ গাছের চারা বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের হলরুমে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন জাগছড়া প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি ও আদিবাসী অধিকারকর্মী জনক দেববর্মা। এসময় আরও উপস্থিত ছিলেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের জাগছড়ার ব্যাবস্থাপক লুকাস রাংসাই, ইমপ্লিমেন্টর রিবিকা মহাপাত্র, প্রতিমা ম্রং, শিক্ষক মেমোরিয়াল খংলা প্রমুখ।

উক্ত আলোচনা সভা ও  ফলজ গাছের চারা বিতরণী অনুষ্ঠানে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উপকারভোগী ১২০ জন শিক্ষার্থীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিদের হাত থেকে একটি করে  দেশীয় প্রজাতির বিভিন্ন ফলজ গাছের চারা গ্রহন করেন উপস্থিত অভিভাবক বৃন্দরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে

1

টিফিনের টাকায় শ্রীমঙ্গলে শিশুদের খাতা কলম উপহার

2

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

7

শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রমে ১০৫০ রকমের ব্যঞ্জনে অন্

8

শ্রীমঙ্গলে বিএনপি’র ২ ও জাসাসের ১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্য

9

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

10

খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনার শোক

11

শ্রীমঙ্গলে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে মত

12

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

13

টি–১০ এর নতুন সম্রাট: টিম ডেভিডের ঝড়ে প্রথমবারেই শিরোপা জিতল

14

শ্রীমঙ্গলে চা বাগানে তারেক রহমানের জন্য প্রার্থনা

15

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪

16

শীত নিয়ে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

17

হাসিনা-কামালকে ফেরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে

18

শ্রীমঙ্গলে ৬৪ চা বাগানের নেতাদের সাথে চা শ্রমিক ইউনিয়নের দ্ব

19

পর্যটন ও সংস্কৃতির গল্প নিয়ে জমকালো আয়োজনে ‘রূপসী শ্রীমঙ্গল’

20