চায়ের জনপদ
প্রকাশ : Aug 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ট্রফি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হাতে

শ্বাসরুদ্ধকর লড়াই, সমতায় গড়ানো ম্যাচ আর শেষ মুহূর্তের সাডেন ডেথের নাটকীয়তা—সব মিলিয়ে রোমাঞ্চকর এক ফাইনালে কালাপুর ইউনিয়নকে ৫-৪ গোলে হারিয়ে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন জিতেছে মরহুম শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শিরোপা।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে মুখোমুখি হয় ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ও কালাপুর ইউনিয়ন। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ১০ মিনিটের মাথায় এগিয়ে যায় সদর ইউনিয়ন। তবে মুহূর্তেই পাল্টা আক্রমণে সমতায় ফেরে কালাপুর। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় মাসুক মিয়া জনির গোলে আবারও লিড নেয় সদর ইউনিয়ন। কিন্তু দৃঢ় প্রত্যয়ে খেলায় ফিরে আসে কালাপুর ইউনিয়ন, সমতা ফেরে ২-২ এ।

নির্ধারিত সময় শেষে গড়ায় টাইব্রেকারে। প্রথম পাঁচ শট শেষে (৩-৩) সমতা থাকায় ম্যাচ যায় সাডেন ডেথে। সেখানে আরও তিন শটের লড়াই শেষে ৫-৪ গোলে জয় নিশ্চিত করে সদর ইউনিয়ন।

ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক বিশাল হরিজন, যিনি টাইব্রেকারে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে শিরোপা এনে দেন।

খেলা শেষে পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ মাস্টার, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকি, যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকি, মোছাব্বির আলী মুন্না, আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান রিপন এবং সকিনা সিএনজি ও ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী শের আলী হেলাল চৌধুরী প্রমুখ।

এই জয়ে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শুধু শিরোপাই নয়, জয় করেছে দর্শকদের হৃদয়ও—এক নাটকীয় ফাইনালের স্মৃতি দীর্ঘদিন বয়ে বেড়াবে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে সংস্কৃতির বিকাশে এমপি ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতব

1

বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

2

বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন বিপ্লবী হাদি

3

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রদল সদস্যের পরিবারকে সমব

4

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

5

টি–১০ এর নতুন সম্রাট: টিম ডেভিডের ঝড়ে প্রথমবারেই শিরোপা জিতল

6

শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র

7

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রু

8

শ্রীমঙ্গলে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

9

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা: “৩১ দফা ঘরে ঘরে পৌঁ

10

শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে বিপন্ন তক্ষক ও ভুবনচিল উদ্ধার

11

আলোচিত কিশোর জুনায়েদ হত্যাকাণ্ডে অবশেষে পুলিশের জালে দুই আসা

12

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’ আয়োজন

13

১০ টাকায় মিলছে এক লিটার দুধ

14

দাঁত ব্রাশ করছেন ঠিকই, কিন্তু ব্রাশই যদি হয় জীবাণুবাহী?

15

স্বল্প বেতনে মানবেতর জীবন: শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের সম্মেলনে

16

শ্রীমঙ্গলে খেলোয়াড়দের জন্য নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের র

17

বাপ-চাচার পথেই মানুষের কল্যাণে কাজ করতে চান মুঈদ আশিক চিশতী

18

বিজয়ের পরই পোস্টার অপসারণে মাঠে এমপি হাজী মুজিব পরিচ্ছন্ন শ্

19

পরিবেশ সুরক্ষায় হাইল হাওরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্

20