চায়ের জনপদ
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

পরিবেশ সুরক্ষায় হাইল হাওরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, ম্যাজিক জাল ও রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা।

অভিযান চলাকালে হাওরের বিভিন্ন পয়েন্টে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, রিং জাল ও ম্যাজিক জাল উদ্ধার করা হয়। পরে হাওরের পাশেই এসব জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।

সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, 'হাইল হাওরের জলজ সম্পদ রক্ষায় অবৈধ ও নিষিদ্ধ উপায়ে মাছ শিকারকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ, জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিফিনের টাকায় শ্রীমঙ্গলে শিশুদের খাতা কলম উপহার

1

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

2

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

3

শ্রীমঙ্গলে যৌতুকের দাবিতে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন, ভে

4

তিন সচিবকে দায়িত্ব থেকে সরাল সরকার

5

১৪ ঘণ্টায় ৬৩ কিলোমিটার পায়ে হেঁটে রেকর্ড গড়লেন নয়ন চাষা

6

ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট

7

পুত্রবধুর পরকিয়ার জেরে যৌতুক মামলা এবং সমাজচ্যুত একটি পরিবার

8

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

9

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

10

মৌলভীবাজারে প্রথমবারের মতো উদযাপিত ‘জুলাই উইমেন্স ডে ২০২৫’

11

সাংবাদিক শামসুল ইসলাম শামীমের মেয়ে এশার জিপিএ–৫ অর্জন

12

শ্রীমঙ্গলে শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি

13

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগা

14

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

15

আমি থামলে যুদ্ধও থামবে : ট্রাম্প

16

মৌলভীবাজার ৪ আসনে মনোনয়নের আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্ট

17

কে পাচ্ছেন ধানের শীষ? অনিশ্চয়তায় জমে উঠছে শ্রীমঙ্গল–কমলগঞ্জ

18

টানা বৃষ্টির কারণে মুরগি ও সবজির দাম বেড়েছে

19

শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন আটক

20