চায়ের জনপদ
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে আলো সাপোর্টিভ ও সে-লিড প্রকল্পের উদ্বোধনী সভা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় 'আলো'  'সাপোর্টিভ' ও 'সে-লিড' প্রকল্পের উপজেলা পর্যায়ের উদ্বোধনী (ইনসেপশন) সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক।
উপস্থিত ছিলেন আলোয় আলো প্রকল্পের সমন্বয়কারি আমিনুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা সূবর্ণা গোস্বামী, আলো প্রকল্পের সমন্বয়কারি মামুন ইসলাম, প্রকল্প কর্মকর্তা আশরাফ আলী ও সাপোর্টিভ প্রজেক্টের প্রকল্প কর্মকর্তা সুমাইয়া খন্দকার বৃন্তি প্রমুখ।
সভায় প্রকল্পগুলোর লক্ষ্য, কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, এসব প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং অংশগ্রহণমূলক কার্যক্রম জোরদার করা হবে।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) এবং এতে সহযোগিতা প্রদান করে এডুকো বাংলাদেশ।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি, উন্নয়নকর্মী, সাংবাদিক, চা শ্রমিক ইউনিয়ন প্রতিনিধি, নৃ-গোষ্ঠির প্রতিনিধি,  চা শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

1

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম বাড়লো প্রায় ৭ হাজার টাকা

2

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

3

সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

4

টিফিনের টাকায় শ্রীমঙ্গলে শিশুদের খাতা কলম উপহার

5

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

6

মৌলভীবাজারসহ আরো ৩ জেলা বন্যা শঙ্কায়

7

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যূত

8

শ্রীমঙ্গলে মহসিন মিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‌

9

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

10

শ্রীমঙ্গলে NRB Diaspora Week অনুষ্ঠিত

11

শ্রীমঙ্গলে শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি

12

বৃক্ষপ্রেমী বিষ্ণু হাজরাকে সন্মাননা

13

মহান বিজয় দিবস আজ

14

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

15

‘নিজের মতো থাকো’— প্রাক্তন প্রেমিকাকে সালমানের পরামর্শ

16

শীত নিয়ে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

17

মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত নিহত ১৮

18

শ্রীমঙ্গলে পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, বড় ভাই

19

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট মিলবে আজ, পাবেন যেভাবে

20