চায়ের জনপদ
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারীদের হাতে তৈরি জুতা যাচ্ছে ইউরোপ–আমেরিকায়

রংপুরের তারাগঞ্জ উপজেলার প্রত্যন্ত ঘনিরামপুর গ্রামে গড়ে ওঠা একটি জুতার কারখানা বদলে দিচ্ছে স্থানীয় নারীদের জীবন। প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার বিনিয়োগে প্রতিষ্ঠিত Bling Leather Products–এর এই কারখানায় কাজ করে এখন স্বাবলম্বী হচ্ছেন হাজারো গ্রামীণ নারী; তাঁদের তৈরি জুতা রপ্তানি হচ্ছে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে।

২০১৭ সালে নীলফামারীর উদ্যোক্তা দুই ভাই মো. হাসানুজ্জামান ও প্রয়াত মো. সেলিম তারাগঞ্জে সাড়ে ৯ একর জমির ওপর কারখানাটি গড়ে তোলেন। বর্তমানে এখানে প্রায় তিন হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে, যার ৮০ শতাংশই স্থানীয় নারী।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. হাসানুজ্জামান জানান, দীর্ঘদিন প্রবাসে থাকলেও দেশের জন্য কিছু করার ইচ্ছা থেকেই তাঁরা এই শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন। নারীদের কর্মসংস্থান সৃষ্টি ছিল তাঁদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে উৎপাদন বাড়িয়ে দৈনিক ৫০ হাজার জোড়া জুতা তৈরির পরিকল্পনা রয়েছে।

কারখানা সূত্রে জানা গেছে, এখানে উৎপাদিত সিনথেটিক জুতা বর্তমানে পোল্যান্ড, তুরস্ক, জার্মানি, কানাডা, যুক্তরাষ্ট্র ও ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বর্তমানে দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় ১০ হাজার জোড়া। গুণগত মান নিশ্চিত করতে বিদেশি বিশেষজ্ঞরাও কাজ করছেন।

প্রতিষ্ঠানটি ২০২৪ সালে Rupali Bank থেকে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে।

কারখানার শ্রমিকদের অনেকেই আগে বেকার ছিলেন বা ঢাকাসহ দূরবর্তী এলাকায় কাজ করতেন। কাটিং ইউনিটের শ্রমিক ভানু রানী বলেন, গ্রামের বাড়িতে বসেই এখন নিয়মিত আয় করতে পারছেন তিনি এবং সন্তানদের ভবিষ্যতের জন্য সঞ্চয়ও করছেন।

প্যাকেজিং ইউনিটের কর্মী আদুরি রানী জানান, আগে ঢাকায় কাজ করে বাসাভাড়া ও খরচ মিটিয়ে কিছুই থাকত না। এখন নিজ এলাকায় থেকে আয় করার পাশাপাশি পরিবারকে সময় দিতে পারছেন।

স্থানীয়রা বলছেন, কারখানাটি চালু হওয়ার পর এলাকার বেকারত্ব উল্লেখযোগ্যভাবে কমেছে এবং বাজার-বাণিজ্যও চাঙা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, পরিকল্পিত সম্প্রসারণ বাস্তবায়িত হলে আরও বহু মানুষের কর্মসংস্থান হবে, যার বড় অংশই নারী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বাঘ দিবস আজ

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

তিন সচিবকে দায়িত্ব থেকে সরাল সরকার

3

শ্রীমঙ্গলের ঐতিহাসিক নির্মাই শিববাড়িতে দুইদিনব্যাপী শিব চতুর

4

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

5

যুক্তরাষ্ট্র- ইরান উত্তেজনা: কোন পথে যাবে বিশ্ববাজার

6

মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান,

7

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ চা ধ্বংস

8

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু জব্দ

9

শ্রীমঙ্গলে অস্থায়ী টমটমের দৌরাত্ম্য, ভোগান্তিতে শহরবাসী

10

শ্রীমঙ্গলে প্রেসক্লাব কোষাধ্যক্ষ এহসানের বিরুদ্ধে মামলা, নিন

11

১০ টাকায় মিলছে এক লিটার দুধ

12

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ট্রফি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হাতে

13

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যূত

14

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন- ২ এর প্রস্তুতি সভা

15

যে ৫ দেশে সহজেই নাগরিকত্ব পাওয়া যায়

16

বাপ-চাচার পথেই মানুষের কল্যাণে কাজ করতে চান মুঈদ আশিক চিশতী

17

নৈতিক অবক্ষয় রোধে জুমার খুতবায় সচেতনতার আহ্বান সর্বদলীয় ই

18

চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা আটক

19

সেন্ট মার্থাস বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভা

20